নতুন
একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দলটির সুপিরিয়র
কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ শিল্পী। সঙ্গীতশিল্পী থেকে
প্রত্যক্ষ রাজনীতিতে আসা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’
বিভাগে কথা বলেছেন তিনি
*হঠাৎ এভাবে প্রত্যক্ষ রাজনীতি জড়ালেন কেন?
**হঠাৎ করে নয়। গেল ক’বছর ধরেই আমার মনে হচ্ছিল, দেশের জন্য আরও কিছু করা উচিত। মূলত সে স্বপ্ন থেকেই নতুন দল এনডিএম-এ যোগ দেয়া। সঙ্গীতের মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছি। তাদের কাছে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি। কিন্তু এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে, আমারও দেশের প্রতি, মানুষের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে।
*প্রতিষ্ঠিত এত দল থাকতে নতুন দলে কেন?
**হয়তো অনেক দলে নাম লেখাতে পারতাম। কিন্তু জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের যে ভাবধারা, মতাদর্শ- সেটার সঙ্গে আমার চিন্তাভাবনার মিল খুঁজে পাই। যার কারণে এ দলের সঙ্গে সংযুক্ত হয়েছি। তাছাড়া এখানে নিজের মতামত প্রকাশের যে সুযোগ রয়েছে, সেটা জরুরি বিষয়।
*দলের মধ্যে আপনার অবস্থান কী?
**দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মনোনীত করা হয়েছে আমাকে। অনেক বড় একটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। সবসময় চেষ্টা করেছি ভালো কিছু করার। এখন আমাদের অনেক কাজ করতে হবে। বিষয়টি সবসময় মাথায় রেখেই সামনের দিনগুলোতে কাজ করতে পারব।
*নতুন পথের কর্মপরিকল্পনা কী?
**আমাদের কর্মপরিকল্পনা তো রয়েছেই, সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। ব্যক্তিগতভাবে আমার ভিশন খুবই পরিষ্কার। দেশের যে অগ্রগতি হচ্ছে সেটার সঙ্গে আামি ও আমার দলের কিছুটা হলেও অবদান রাখার চেষ্টা থাকবে। বিশেষ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জবাবদিহিমূলক উন্নত গণতন্ত্রে পরিণত করতে চাই। এসব নিয়ে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। এখন থেকে নিয়মিত চর্চা করার চেষ্টা করব।
*রাজনীতির কারণে গানে প্রভাব পড়বে না?
**রাজনীতির কারণে গানের ওপর প্রভাব পড়বে বলে মনে করি না । এ নিয়ে আমার ভক্তদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। সামনে সঙ্গীত নিয়েও অনেক পরিকল্পনা আছে। আরও ভালো কিছু কাজ দর্শক-ভক্তদের উপহার দিতে পারব।

No comments:
Post a Comment