Saturday, February 11, 2017

জান্নাতে শিমুল খান

নতুন ছবিতে অভিনয় করছেন শিমুল খান। ছবির নাম ‘জান্নাত’। পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক। মূলত রোমান্টিক থ্রিলার গল্পের ছবি জান্নাত। বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা কৌড়ি এলাকায় এর শুটিং চলছে। এতে রশিদ খান নামের এক সুদর্শন প্রেমিক চরিত্রে অভিনয় করছেন তিনি। যে যুবক আট বছর বয়স থেকেই একই গ্রামে পাশাপাশি বসবাসকারী মাজারের খাদেম সাহেব আলিরাজের একমাত্র মেয়ে জান্নাতের প্রেমে পাগল। চলচ্চিত্রে মূলত খলনায়কের ভূমিকায় অভিনয় করেন শিমুল। কিন্তু এ ছবিতে তাকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে।
ছবিতে ‘জান্নাত’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক গল্পে ছবিটির শেষে চরম নাটকীয়তায় দেখা যাবে বলে শিমুল জানান। এতে অভিনয় প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘এই প্রথম নায়িকা মাহিয়া মাহির বিপরীতে ইতিবাচক চরিত্রে অভিনয় করছি। সিনেমার গল্প সত্যিই দারুণ। সমকালীন প্রেক্ষাপটের ওপর সাজানো। অসাধারণ একটি বাস্তবভিত্তিক চিত্রনাট্য। আমার বিশ্বাস এ ছবিটিকে দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবেন। কারণ এটি আমাদের চলমান সমাজ থেকে উঠিয়ে নিয়ে আসা একটি বক্তব্যনির্ভর গল্প।’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন সাইমন সাদিক।

No comments:

Post a Comment