অস্ট্রেলিয়ার
নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ১০০ দাবানল ছড়িয়ে পড়েছে। এ রাজ্যের প্রত্যন্ত
অঞ্চলের অধিবাসীদের সরিয়ে নেয়া হয়েছে। ভয়াবহ দাবানলে আশপাশের বাড়িঘর পুড়ে
গেছে এবং রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে,
৯৭টি দাবানলে জ্বলছে পুরো রাজ্য। এর মধ্যে ৩৭টি একেবারে নিয়ন্ত্রণের বাইরে
দ্রুত ছড়িয়ে পড়ছে। কমপক্ষে দুই হাজার ফায়ার ফাইটারস ও স্বেচ্ছাসেবীরা আগুণ
নিয়ন্ত্রণে কাজ করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের প্রত্যন্ত
অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে।
গরম আবহাওয়ায় মরুভূমির দিক থেকে আসা
দ্রুত গতির বাতাস আগুন জ্বালাতে সাহায্য করছে। পুরো রাজ্যজুড়ে হল্কা হাওয়া
বয়ে যাচ্ছে। দাবানলে অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ কয়েকজনকে সিডনিতে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, ২০০৯ সালে ‘ব্লাক সাটারডে’র
চেয়েও ভয়াবহ হতে পারে এবারের দাবানল। আট বছর আগের ওই দাবানলে ১৭৩ জন মারা
গিয়েছিল। এবার রাজ্যের কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং
এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গত ক্রিসমাসে
দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে প্রায় ১০০টি বাড়ি ভস্মীভূত হয়। দু’জন মারা
যায়। অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটেরোলজর তথ্য অনুযায়ী, ১৯১৮-২০ সালে
অস্ট্রেলিয়া সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী হয়েছিল। ওই সময়ের মধ্যে প্রায় ১২
হাজার মানুষ নিহত হয়েছিল।

No comments:
Post a Comment