রাজধানীর
সবুজবাগ এলাকা থেকে ১১ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। শনিবার রাতে
অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩টি গাড়ি, ৫ রাউন্ড গুলি, তিনটি
ম্যাগাজিন, ৩টি বিদেশী পিস্তল, দুটি দেশীয় পাইপ গান, একটি ওয়াকটিকি, ৫টি
ডিবি পুলিশের জ্যাকেট, ৫টি হ্যান্ডকাপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে আটক
হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে
বিস্তারিত জানানোর কথা বলেন ডিএমপি পুলিশের এই কর্মকর্তা।

No comments:
Post a Comment