Sunday, February 12, 2017

পল্লবীতে বাসের ধাক্কায় প্রাণ গেল দোকান কর্মচারীর

রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। তার নাম ফরিদ হোসেন (২১)। শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। রাত ৪টার দিকে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢামেকে অবস্থানরত ফরিদের চাচাতো ভাই পরিচয়ে রাশেদ হোসেন জানান, রাত সোয়া দুইটার দিকে ফরিদ পল্লবীর মেইন রোড পার হওয়ার সময় একটি দ্রুতগামীর বাস তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ফরিদকে মৃত ঘোষণা করে। রাশেদ জানান, সে পল্লবীর একটি দোকান কর্মচারী। ওই দোকানের সামনের রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে সে।

No comments:

Post a Comment