Monday, February 20, 2017

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর এক বছর জেল

ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগে মামলা করায় ঢাকার দোহারের বাসিন্দা ফিরোজা বেগম নামের এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় দেন।
রায়ে ওই নারীকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন গোলাপের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করেন ফিরোজা বেগম। আদালতে বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক ওই নারীকে এ সাজা দেন।

No comments:

Post a Comment