বিভিন্ন
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ বিশিষ্ট নাগরিককে একুশে পদকে
ভূষিত করা হয়েছে। সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে
পদকপ্রাপ্তদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবারের আয়োজনে যাদের সম্মাননা প্রদান করা হয়
তারা হলেন- ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন, শিল্পকলায়
(সংগীত) সুষমা দাস,
জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম, শিল্পকলায়
(চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্যে) সৈয়দ আবদুল্লাহ
খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়,
গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ
সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায়
অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী, ভাষা ও
সাহিত্যে সুকুমার বড়ুয়া, শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা এবং শিল্পকলায়
(সংগীত) রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম।

No comments:
Post a Comment