গাজীপুরের
শ্রীপুর উপজেলার বেলাইত গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
তাকে মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। শিশুটির বাবা জানান, তাদের পাশের বাড়িতেই থাকেন তার এক ফুফাতো বোন।
সোমবার শিশুটিকে ওই ফুফাতো বোনের কাছে রেখে স্ত্রীকে নিয়ে তিনি এক আত্মীয়
বাড়িতে বেড়াতে যান। রাতে শিশুটি ঘুমাতে গেলে ফুফাতো বোনের স্বামী সুরুজ
মিয়া (৪৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য সে ওই
শিশুকে ভয়ভীতি দেখায়।
সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়িতে এসে তার মায়ের কাছে
বিষয়টি খুলে বলে। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে গাজীপুর শহীদ
তাজউদ্দীন আহমদ মেডিকেলে নেয়া হয়। পরে রাত পৌনে ১০টায় তাকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই (এবি) বাবুল মিয়া
জানান, শিশুটিকে ২১২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাকে
হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে স্থানান্তর করা হবে। শিশুটি
স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

No comments:
Post a Comment