Tuesday, February 14, 2017

মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধ', গ্রেফতার ৩

কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। এসময় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৮টি অস্ত্রসহ অন্তত ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি এসআই শাওন জানান, ভোর রাত ৩টার দিকে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকার পাশে একটি লবণ প্রজেক্ট দখলের জন্য সন্ত্রাসীরা অস্ত্র মজুদ করছে বলে খবর পায় পুলিশ। ভোর রাত ৩টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
২ ঘণ্টা পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ চলার পর ভোর সাড়ে ৫টার দিকে সন্ত্রাসীরা পিছু হঁটে। এসময় পুলিশ নাজেম উদ্দিন, মো. নাছির ও ওয়ায়েজ উদ্দিন নামের ৩ সন্ত্রাসীকে আটক করে। ঘটনাস্থল থেকে ৪০ রাউন্ড গুলি, ৮টি বন্দুক, বন্দুক মেরামতের একটি বিশেষ যন্ত্র ও ২টি কিরিচও উদ্ধার করে পুলিশ। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে শত শত রাউন্ড গুলি বিনিময় হয় বলে পুলিশ জানান পুলিশের ওই কর্মকর্তা। এদিকে মঙ্গলবার ভোরে মহেশখালীর হোয়ানক কেরুনতলী এলাকায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়।

No comments:

Post a Comment