কক্সবাজারের
মহেশখালীর পাহাড়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবদুস সাত্তার ওরফে সব্বির
আহমদ নামে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, নিহত আবদুস
সাত্তার একজন সন্ত্রাসী। তার নামে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ
ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়ানক
নয়াপাড়ার পূর্ব পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবদুস সাত্তার উপজেলার
কেরুনতলী এলাকার মাজরপড়া গ্রামের মৃত নুরুসছাফার ছেলে। মহেশখালীর থানার ওসি
প্রদীপ কুমার দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে হোয়ানক নয়াপাড়ার
পূর্ব পাশে পাহাড়ে অভিযানে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের
বন্দুকযুদ্ধ হয়। এতে আবদুস সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময়
পুলিশের সাত সদস্য আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা
নিচ্ছেন। ঘটনাস্থল থেকে ৬টি বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওসি
জানান, নিহত আবদুস সাত্তার ওরফে সব্বির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে
মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

No comments:
Post a Comment