এশিয়ার
বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের দুই দিনব্যাপী
নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা হইতে মাঝে ১
ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ঢাকা বারের ওয়েবসাইটে
দেখা যায় ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার
এলাকায় উৎসবমূখর অবস্থা বিরাজ করছে। এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল
অনুযায়ি ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয়
পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এ বারের নির্বাচনে প্রধান
প্রতিদ্বন্ধিতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের
সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও
তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল। এ
নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর
রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান।
অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন- অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ও
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।

No comments:
Post a Comment