Tuesday, February 14, 2017

শুভাগত হোমের অনন্য রেকর্ড

বল হাতে প্রথম ইনিংসে ৬ উইকেট। এরপর ব্যাট হাতে সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ফের চার উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করার কীর্তি গড়লেন অলরাউন্ডার শুভাগত হোম। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে তৃতীয় দিন খেলতে নেমে ৩১৭ রানে গুটিয়ে যায় সাউথ জোনের দ্বিতীয় ইনিংস। ওয়ালটন সেন্ট্রাল জোনের স্পিনার শুভাগত হোম ২৮ ওভারে ৭ মেডেনসহ ৭৭ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। অবশ্য সমান উইকেট নেন তারই সতীর্থ তাইবুর রহমান। দুই স্পিনারের ঘুর্ণির মোকাবেলা করতে পারেননি সাউথ জোনের ব্যাটসম্যানরা। অবশ্য ৭২ রানের ইনিংস খেলে শুভসূচনা এনে দেন ওপেনার শাহরিয়ার নাফিস।
৯ চারে ১৪০ বলে ওই রান করেন তিনি। এ ছাড়া তুষার ইমরান ৪৪, জিয়াউর রহমান ৩৪ ও এনামুল হক করেছেন ৩০ রান। মিডল অর্ডার ভেঙে পড়লে চাপ সামাল দিতে পারেনি দক্ষিণাঞ্চল। ১৯৫ রানে হারায় সপ্তম উইকেট। এরপর অভিজ্ঞ আবদুর রাজ্জাক ব্যাট হাতে দায়িত্ব নিয়ে মাত্র ৬১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরবোর্ড তিন শ’ পার করেন। প্রথম ইনিংসে ৩৯ রানে এগিয়ে থাকায় সেন্ট্রাল জোনের সামনে দ্বিতীয় ইনিংসে (ম্যাচের চতুর্থ ইনিংস) জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে এবারের বিসিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়া সেন্ট্রাল জোন তৃতীয় দিন শেষে এক উইকেটে হারিয়ে ৭ রান করে। প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে একমাত্র উইকেটটি নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। লিগে প্রথম জয় পেতে আজ শেষ দিনে সেন্ট্রাল জোনকে আরা ২৭২ রান করতে হবে। হাতে আছে ৯ উইকেট।

No comments:

Post a Comment