Tuesday, February 14, 2017

আজ ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

ভারতে ঐতিহাসিক সফর শেষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তারা। এরপর সেখান থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে বেলা ২টায় ঢাকায় পা রাখবে। তবে আজই দলের সব খেলোয়াড় ঢাকায় ফিরছেন না। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে উড়ে যাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ।
এছাড়া কলকাতায় ব্যক্তিগত কাজে কয়েকদিন ভারতে থাকতে পারেন মুশফিকুর রহীম ও তাইজুল ইসলাম। সোমবার হায়দারাবাদ টেস্টে লড়াই করে হেরে যায় বাংলাদেশ। তবে পাঁচদিন পর্যন্ত লড়াই করায় প্রশংসাই পেয়েছে মুশফিকুর রহীমের দল। চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে দলটি। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী। উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুশীলন ক্যাম্পে নামবে বাংলাদেশ। এর আগে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন মুশফিকরা।

No comments:

Post a Comment