প্রখ্যাত
সাংবাদিক শফিক রেহমানকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার
অসুস্থ স্ত্রীকে দেখতে তার লন্ডন যাওয়ার কথা থাকলেও বিমানবন্দরে পুলিশের
বাধা কারণে তিনি যেতে পারেননি। শফিক রেহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তার
স্ত্রী তালেয়া রহমান ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন
রয়েছেন।
তাকে দেখার জন্যই শফিক রেহমানের আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সযোগে
লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ
তাকে বাধা দেয়। উল্লেখ্য, এর আগে উচ্চ আদালত জানিয়েছিলেন, শফিক রেহমানের
বিদেশ যেতে বাধা নেই। তার পাসপোর্টও ফেরত দেয়া হয়েছিল।

No comments:
Post a Comment