Monday, February 6, 2017

এবার রাবির প্রধান গেট বন্ধ করে দিল স্থানীয় আ.লীগ

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরীর দাবিতে প্রধান গেট বন্ধ করে অবরোধ করেছে স্থানীয় আ.লীগও তার অঙ্গসংগঠনগুলো। সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই গেইট বন্ধ করে তারা আন্দোলন করে।
এদিকে গেইট বন্ধের কারণে বিশ্ববিদ্যালয় বাসচলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে ক্লাস থাকলেও অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেনি। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিসির সাথে দেখা করে চাকুরির আশ্বাস পেলে আন্দোলন প্রত্যাহার করে নেয়। এর আগে গতকাল একই দাবি নিয়ে ভিসির দপ্তরে ঢুকে তর্কতর্কি করে। জানা যায়, সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয় মেইন গেটে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন তালা ঝুলিয়ে দিয়ে বাহিরে অবস্থান করে। প্রায় আড়াই ঘন্টা ধরে বন্ধ করে রাখে প্রধান গেইট। এতে করে বিশ্ববিদ্যালয় সকাল, ৮, ৯, ও ১০টার বাসচলাচল বন্ধ হয়ে যায়।
এতে করে অনেক শিক্ষার্থীর ক্লাস থাকা স্বত্বেও ক্যাম্পাস আসতে পারিনি। অনেকে আসলেও গেটে ঢুকতে ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ আড়াই ঘন্টা অবরোধ করে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর যেয়ে তাদেরকে ভিসি কাছে এসে আলোচনার জন্য ডেকে নিয়ে যায়। পরে সাড়ে ৯টার দিকে আলোচনায় বসার পর আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। ভিসির সাথে আলোচনা শেষে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম বলেন, ‘চাকরী বিষয় নিয়ে ভিসি সাথে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা আর আন্দোলনে যাব না।’ এব্যাপারে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

No comments:

Post a Comment