Monday, February 6, 2017

চাঁদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮ টায় অনুষ্ঠিত র‌্যালীটি শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়। সমাবেশ শেষে স্থানীয় এলাকাবাসীকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা সভাপতি এইচ এম এস জালাল, সাধারণ সম্পাদক এম আই হোসাইন, অফিস সম্পাদক এম এ বাশার প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপিড়ন ও অপসংস্কৃতির গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী এক ঐতিহাসিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের পদ যাত্রা শুরু। সময় বেলা ভূমিতে পদ চিহৃ এঁকে এঁকে আজ ৪০ বছরে উপনিত হয়েছে এ সংগঠন। নীতিহীন ছাত্র রাজনীতির করাল গ্রাসে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংশের দ্বারপ্রান্তে,
যুব সমাজকে পরিকল্পিতভাবে বিপথগামী করার সকল আয়োজন যখন সম্পন্ন, ইসলামী মূল্যবোধ-তাহযিব ও তমুদ্দনকে উৎখাত করতে খোদাদ্রোহি শক্তি যখন তার বিষাক্ত থাবা বিস্তার করে, ঠিক তখনই ছাত্রশিবিরের জন্ম। ঘোর অমানিশার মাঝে ছাত্রশিবির সবার প্রাণে ছড়িয়ে দিল আশা ও স¤া¢বনার নতুন দীপ্তি। অতি অল্প সময়ের মাঝেই দেশের ইসলাম প্রিয় তরুণদের একক কাফেলায় পরিনত হয় এ সংগঠন। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রহীনতা, জনগণের মৌলিক অধিকার হরণ, জঙ্গী তৎপরতা ও সংখ্যালঘু নির্যাতনের নামে দেশের সার্বভৌমত্ব বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা ছাত্রশিবিরকে আরো প্রাসঙ্গিক করে তুলেছে। ইতিবাচক কাজের মধ্যে দিয়ে ছাত্রশিবির আজ ছাত্র জনতার আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমাদের চোখে আজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন। ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া আমাদের প্রত্যয়। নীতিহীন ঘুনেধরা এ সমাজ ব্যবস্থায় ছাত্রশিবির সূচনা করেছে এক ইতিবাচক পরিবর্তনের। এ সুদীর্ঘ পথচলায় লাখো পথহারা তরুণ ছাত্র সমাজকে ইসলামের সুশীতল ছায়াতলে সমাবেত করেছে। ছাত্রশিবির আজ তাদের প্রিয় মুক্তির ঠিকানা।

No comments:

Post a Comment