Wednesday, February 1, 2017

রেকর্ড বয়সী হাতির মৃত্যু

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হিসেবে বিবেচিত হাতি ‘ইন্দিরা’র মৃত্যু হয়েছে। হাতি মূলত ৭০ বছর পর্যন্ত বাঁচলেও ভারতের কর্ণাটকের এ হাতিটির বয়স হয়েছিল ৯০ বছরের মতো। ইন্দিরা নামে ডাকা এই হাতিকে ১৯৬৮ সালে স্থানীয় একটি বন থেকে ধরা হয়।
তারপর থেকে সে কর্ণাটক রাজ্যের এলিফ্যান্ট ক্যাম্পেই ছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল প্রাণীটি, খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারতো না বলে ক্যাম্পের চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে ২০০৩ সালে ৮৬ বছর বয়সী এক হাতির মৃত্যুর খবর মেলে; যা ছিল সবচেয়ে বয়স্ক। যদিও কর্ণাটকে ইন্দিরার বয়সী আরও একটি হাতি জীবিত আছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

No comments:

Post a Comment