Wednesday, February 1, 2017

কেনিয়ায় ট্রাম্পের ভাইয়ের সন্ধান!

ট্রাম্পের ভাইকে কেনিয়ায় পাওয়া গেছে! এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। তার নাম কি বা তিনি সেখানে কিইবা করছেন- এসব নিয়ে চলছে বিশ্লেষণ। কিন্তু তিনি কি আসলেই ট্রাম্পের ভাই? চলুন জেনে নেয়া যাক আসল ঘটনা। আমেরিকান কমেডিয়ান ও রেডিও হোস্ট রিকি স্মাইলিস গত জানুয়ারিতে তার ফেসবুক পেইজে একজনের একটি ছবি পোস্ট করেছেন তার চেহারা দেখতে অনেকটাই ট্রাম্পের মতো। পোস্টে তিনি মন্তব্য করেছেন একজন কেনিয়ান ব্যক্তি দাবি করেছেন তিনি ট্রাম্পের সৎভাই(!)। এরপর থেকে সেটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে থাকেন এবং অনেকে ছবিটি শেয়ারও করেন। একজন তাকে সনাক্ত করেছেন মালাবির ‘নাইরঙ্গি ট্রাম্প’ হিসেবে। তিনি মালাবিকে গর্বিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
কিন্তু বিবিসির পক্ষ থেকে তাকে সনাক্ত করার চেষ্টা করা হয়। পাওয়াও যায় তার প্রকৃত পরিচয়। তিনি আসলে ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডু।মূল ছবিটিতে দেখা যায় নানা তার নিউ পেট্রিওটিক পার্টির একজন সেলিব্রেটি সাপোর্টার ঘানানিয়ান অভিনেতা কফি আডো কর্তৃক শুভেচ্ছা গ্রহণ করছেন। রিকি স্মাইলির ফেসবুকে এ পর্যন্ত ৩১১টি কমেন্ট পড়েছে। এর মধ্যে মাত্র দুইজন ছবির প্রকৃত ব্যক্তিকে সনাক্ত করতে পেরেছেন। তবে ট্রাম্পের সৎভাই না হয়েও নানাকে তার কিছু সমর্থক ‘নানা ট্রাম্প’ নাম দিয়ে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ঘানার প্রেসিডেন্ট নানা মূলত কাছাকাছি সময়েই ক্ষমতা গ্রহণ করেছেন। যে কারণে এ ধরনের মজার ঘটনাটি ঘটছে। সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারির মন্তব্য- ‘নানা ট্রাম্প ঘানাকে আবার ধন্য করেছেন’।

No comments:

Post a Comment