ভারতে
ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ৷ বিশ্বের এক নম্বর দলের
বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি সাকিব-আল হাসানরা৷ ভারতের একটি অনলাইন নিউজ
পোর্টালে বলা হয়, প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ৷ ৯
ফেব্রুয়ারি থেকে উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে ভারত সফরে একমাত্র টেস্ট
খেলতে নামবে বাংলাদেশ৷
তার আগে এখানে ভারত-এ দলের বিরুদ্ধে দু-দিনের (৫-৬)
প্রস্তুতি ম্যাচ খেলছে মুশফিকুর রহীমরা৷ তবে এই ম্যাচে খেলেননি বাংলাদেশের
এক নম্বর অল-রাউন্ডার সাকিব৷ তিনি জানান, ‘প্রথমবার ভারতের মাটিতে টেস্ট
খেলতে নামতে চলেছি৷ ভীষণ উত্তেজনা হচ্ছে৷ আমরা জানি, বিশ্বের এক নম্বর দল
ভারতের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না৷ তবে আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি৷
আমাদের ভালো খেলতে হবে৷’ বিরাট কোহলির নেতৃত্বে টানা পাঁচটি টেস্ট জিতেছে
ভারত৷ ভারতীয় স্পিন আক্রমণকে যথেষ্ট সমীহ করছেন সাকিব৷ সম্প্রতি
ক্যাপ্টেন কোহলির প্রশংসায়ও শোনা গেল প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের
গলাতে৷

No comments:
Post a Comment