প্রমীলা
বিশ্বকাপের ম্যাচের সূচি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৪ জুন অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী
ম্যাচ। লর্ডসে ফাইনাল হবে ২৩ জুলাই। বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রুপ পর্বের ২৭
ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ দিনে। ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টৌনটনে
অনুষ্ঠিত হবে এ ম্যাচগুলো। ১৮ জুলাই ব্রিস্টলে প্রথম সেমি-ফাইনাল ও ২০
জুলাই ডার্বিতে দ্বিতীয় সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে
যাওয়া এবারের প্রমীলা বিশ্বকাপের খেলা হবে পাঁচ ভেন্যুতে। টৌনটন ও
লিচেস্টারে সাতটি করে এবং ব্রিস্টলে ও ডার্বিতে আটটি করে ম্যাচ হবে। লর্ডসে
হবে ফাইনালের মহারণ। আইসিসির ওয়েবসাইটে ইতোমধ্যেই শুরু হয়েছে ফাইনালের
টিকিট বিক্রি। এখন পর্যন্ত ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে
আইসিসি। মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে চারটি দল। মূলপর্বে
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যেই জায়গা
করে নিয়েছে। আগামী ৮ মার্চ পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে
আইসিসি।

No comments:
Post a Comment