সিলেটের
তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির
ঘটনায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ১৪ বছরের
কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম
সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, তারাপুর চা-বাগান পুরোটাই
দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব
আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম
আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক
হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন। গত বছরের ১৯
জানুয়ারি ওই মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে
১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তবে পরোয়ানা জারির দিনই রাগীব আলী তার ছেলে
আবদুল হাইকে নিয়ে ভারতে পালিয়ে যান। গত ১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্তে
গ্রেফতার হয় আবদুল হাই। রাগীব আলী ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেফতার
হন।

No comments:
Post a Comment