নোয়াখালীতে
ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩২)। তাকে প্রথমে নোয়াখালী
সদর হাসাপতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো
হয়েছে। গুলিবিদ্ধ আরমান দুর্গাপুর গ্রামের নূর আলমের ছেলে। বুধবার রাত
আড়াইটায় একদল ডাকাত তার বাড়িতে ঢুকে।
টের পেয়ে ডাকাতদের বাধা দিলে তারা
এলোপাথাড়ি ২০/৩০টি শটগানের গুলি ছুড়ে। এতে বেশ কয়েকটি গুলি আরমানের পেটে
বিদ্ধ হয়। এছাড়া বাড়ির আরো বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয়
হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন এই তথ্য
নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment