Thursday, February 23, 2017

চারঘাটে জেএমবি সদস্য আটক

চারঘাটে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য মজনুর রহমান ওরফে বল্টুকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আটটার দিকে রাজশাহী মহনগরীর নিউ গভর্মেন্ট ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে জেলা ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আটক মজনুর রহমান বল্টু জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত-ছাবের আলীর ছেলে।
তার বিরুদ্ধে চারঘাট ও বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(চলতি দায়িত্বে) উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য আহম্মদ বিন লালনের সহযোগী। চারঘাট, বাগমারাসহ একাধিক এলাকায় আটক মজনুর রহমান বল্টু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তিনি জানান, মজনু পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।

No comments:

Post a Comment