দেশের
বিভিন্ন কারাগারে বিনা বিচারে ১০ বছরের অধিক সময় বন্দি আটজনকে কেন জামিন
দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট
বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে গতকাল সোমবার সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড
কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস আদালতে এই আট বন্দির তথ্য
উপস্থাপন করেন। বিনা বিচারে এই আট বন্দি হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল
আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া,
মোহাম্মদ জালাল ও দানা মিয়া। মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক
সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। হত্যা ও বিস্ফোরক আইনের মামলায়
তারা কারাগারে বন্দি রয়েছেন।

No comments:
Post a Comment