Tuesday, February 14, 2017

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৬ জন গ্রেফতার

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, গতকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা। মাসুদুর রহমান বলেন, আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

No comments:

Post a Comment