পটুয়াখালীর
রাঙ্গাবালীতে একটি কম্পিউটারের দোকানে নগ্ন ভিডিও (পর্নগ্রাফি) রেখে
যুবকদের কাছে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা
আদায় করেছে। সোমবার রাত ৭টায় উপজেলার বাহেচর বন্দরের তায়মুন ইসলাম রায়হানের
রাঙ্গবালী কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
এসময় দোকানে নগ্ন ভিডিও (পর্নগ্রাফি) রাখার অপরাধে এক হাজার টাকা জরিমানা
আদায় করে ভ্রম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। তিনি
জানান, উপজেলার বাহেচর বন্দরের রাঙ্গবালী কম্পিউটার ট্রেনিং সেন্টারে নগ্ন
ভিডিও (পর্নগ্রাফি) রেখে যুবকদের কাছে বিক্রি করার অপরাধে এক হাজার টাকা
জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment