'কাস্টিং
কাউচ' শব্দটা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এবার সেই সমস্যা নিয়ে মুখ খুললেন
দক্ষিণী অভিনেত্রী ভারালক্ষ্মী সরতকুমার। সম্প্রতি দক্ষিণ ভারতের জনপ্রিয়
অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে তাকে যৌন নিগ্রহ করা হয়। এই অভিযোগে শোরগোল
পড়ে যায়। নিগ্রহের শিকার ভাবনার পাশে দাঁড়িয়ে অভিনেত্রী ভারালক্ষ্মী
সরতকুমারের দাবি, একটি টিভি চ্যানেলের এক এক্সিকিউটিভ তাকে বাইরে দেখা করার
প্রস্তাব দিয়েছিলেন। সোমবার একটি টুইট করেন ভারালক্ষ্মী। সেখানে তিনি
লেখেন, 'একটি টিভি চ্যানেলের প্রোগাম বিভাগের শীর্ষ কর্তার সঙ্গে মিটিং
করছিলাম। মিটিং শেষ হওয়ার আধ ঘণ্টা আগে আমাকে উনি বলেন,
বাইরে আমরা কোথায়
দেখা করছি? আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম কেন?' ভারালক্ষ্মী আরও লেখেন,
'তিনি মুচকি হেসে বলেছিলেন… না! মানে অন্য কিছুর জন্য। আমি রেগে গেলেও তা
প্রকাশ করিনি। বরং বলেছিলাম, দুঃখিত। ছেড়ে দিন এসব। তিনি জানতে চেয়েছিলেন,
এটাই শেষ কথা তো? আমি আর এর কোনো উত্তর দিইনি।' যদিও ভারালক্ষ্মী ওই
ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি। কবে নাগাদ ওই ঘটনা ঘটেছিল তাও জানাননি।
কিন্তু এই ঘটনার কথা প্রকাশ পেতেই তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।
কন্নড়, মালায়লম, তামিল ছবির এই অভিনেত্রীর কথায়, 'এমন ঘটনা ঘটলে মেয়েদের
প্রতিবাদ করতেই হবে। চুপ করে থেকে কোনো লাভ নেই।'

No comments:
Post a Comment