Wednesday, February 22, 2017

কতদিন দেশে থাকবেন শাবনূর?

প্রায় এক বছর অস্ট্রেলিয়ায় কাটিয়ে ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আপাতত ঢাকার উত্তরায় মায়ের বাসায় তিন বছরের ছেলে আইয়ানকে নিয়ে অবস্থান করছেন। প্রতিবারই দেশে ফিরে বলেছেন, দেশের টানে ফিরে এসেছেন। অভিনয় করবেন, পরিচালনা করবেন। আরও কত কী? এবার ফিরেও একই কথা বলেছেন গণমাধ্যমে। এবার অবশ্য একটু বাড়িয়ে বলেছেন, লম্বা সময় দেশে অবস্থান করবেন। তবে কাজ করবেন কিনা সেটা এখনও পরিষ্কার করে কিছু বলেননি; কিন্তু তার এ লম্বা সময় দেশে থাকা নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছে।
কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে তার বিচ্ছেদ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। তখন বলা হয়েছিল, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। যে কোনো সময় বিচ্ছেদ হতে পারে; কিন্তু সেসব গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন। বলেছেন, স্বামী-সন্তান নিয়ে তিনি বেশ সুখেই আছেন। তাদের সংসারে কোনো ঝামেলা নেই; কিন্তু এবার লম্বা সময় দেশে থাকা নিয়ে পুরনো গুজবই আবার সামনে এসেছে। বিশ্বস্ত সূত্র বলেছে, মূলত স্বামীর সঙ্গে মনোমালিন্য দূর করতেই বেশকিছু দিন দেশে থাকতে চান এ নায়িকা। যদি সব ঝামেলা চুকে যায়, তাহলে আবার সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

No comments:

Post a Comment