Wednesday, February 8, 2017

মাকে বাঁচাতে মেঘলার আকুতি

বারডেম হাসপাতালের আইসিইউতে মৃত্যুশয্যাশায়ী মাকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার মেয়ে মেঘলা খান। মেঘলা জানান, গত দুই ফেব্রুয়ারি থেকে তিনি তার মাকে গুরুতর অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, তার লিভারে ছিদ্র হয়ে গেছে। জরুরী অপারেশন না করেলে তাকে বাঁচানো সম্ভব নয়। পরে অপারেশ করা হলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার মা রুমি খানমকে বারডেম আইসিসিইউতে ৩ নম্বর বেডে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেঘলা জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার মায়ের চিকিৎসায় কয়েক লক্ষ টাকা প্রয়োজন।
এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ পরিবারে উপার্জনের কেউ নেই। তিনি সবার বড় হলেও কোন চাকরি করেন না। অন্য তিন ভাই তার ছোট। এজন্য তিনি সর্বস্তরের মানুষেরে কাছে মায়ের চিকিৎসায় সাহায্যের আকুতি জানিয়েছেন।  মেঘলার সাথে সরাসরি  01720008427 এবং 01712503291 মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে। অথবা তার বিকাশ নাম্বার 01712503291। ব্যাংক একাউন্ড : মেঘলা খান, একাউন্ড নাম্বার ০৩১০০৬১৩০১, এনসিসি ব্যাংক, মগবাজার ব্রাঞ্চ। এছাড়া বারডেম হাসপাতালের আইসিইউ, বেড নম্বর ৩ যোগাযোগ করা যেতে পারে।

No comments:

Post a Comment