Wednesday, February 8, 2017

উত্তরায় স্কুলছাত্র খুনে গ্যাংয়ের দলনেতাসহ আটক ৮

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর খুনের ঘটনায় আট জনকে আটক করেছে র‌্যাব। র‍্যাবের পক্ষ থেকে আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, উত্তরায় অভিযান চালিয়ে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আটজনের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব আজ সাংবাদিকদের ব্রিফ করবে। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আগেও কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

No comments:

Post a Comment