Sunday, February 12, 2017

স্কুলের প্রবেশপথে মলত্যাগ, কার্যক্রম বন্ধ

সাভারের আশুলিয়ায় পূর্ব শক্রুতার জের ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও অফিস রুমের সামনে দুর্বৃত্তরা মলত্যাগ করায় স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোববার সকালে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহরম আলী জানান, পূর্ব শক্রুতার জের ধরে দুর্বৃত্তরা ওই স্কুলের প্রবেশ পথ, অফিস রুমে ও তালায় মলত্যাগ করে। অফিস রুম খুলতে না পারায় তাদের স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে ওই স্কুলের ৪৮০ জন কোমলমতী শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক।
শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলের বাহিরে অবস্থান করছে। এর আগে ওই স্কুলের একটি রুমে দুর্বৃত্তরা ঢুকে আলমারি ভেঙ্গে মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। তিন মাস আগেও ওই স্কুলের ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্কুল কতৃপক্ষ। এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment