সাভারে
গার্মেন্টস শ্রমিকবাহী মিনি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে
অন্তত ২০ জন পোশাক শ্রমিক। রোববার সকালে ঢাকা- আরিচা মহাসড়কের সাভারের
গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ওসি এস এম
কামরুজ্জামান জানান,
সকালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে গার্মেন্টস
শ্রমিকদের নিয়ে একটি মিনিবাস উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টে যাচ্ছিল।
মিনিবাসটি ঢাকা- আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌঁছলে চাকা নষ্ট হয়ে
মহাসড়কের উপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ওই বাসের হেলপার মারা যায়। আর আহত
হয় অন্তত ২০ জন পোশাক শ্রমিক। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে
সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ
থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি বলে
জানান ওসি।

No comments:
Post a Comment