Tuesday, February 7, 2017

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর হাকিম শিমুলকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাদারীপুরের শিবচরের প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিবচর পৌর এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডি এম হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক,  সহ-সভাপতি প্রদ্যুঃ কুমার সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক এম সাঈদ আহম্মদ, কোষাধ্যক্ষ শিব শংকর রবিদাস বক্তব্য রাখেন। এতে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

No comments:

Post a Comment