Tuesday, February 7, 2017

ভাঙ্গায় দুই ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মানিকদহ ও পাশ্ববর্তী হামেরদী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভাঙ্গা ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এতে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানিকদহ ইউনিয়নের এক যুবককে মারধর করায় পাশ্ববর্তী হামেরদী ইউনিয়নের এক যুবককে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দু’ইউনিয়নের বাসিন্দারা ঢাল-সড়কি, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এত উভয় পক্ষের অন্তত ১০ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে উভয় পক্ষ বেশ দূরত্বে গ্রামের মাঝে অবস্থান নিয়েছে। ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ফরিদপুর পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে ফরিদপুর থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

No comments:

Post a Comment