সাবেক
সচিব কেএম নুরুল হুদার নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) ওপর আওয়ামী
লীগের আস্থা রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির দুই শীর্ষ নেতা। সোমবার
রাতে নবগঠিত কমিশন সম্পর্কে যুগান্তরকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ
আস্থার কথা জানান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক বলেন,
‘রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই
দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা তাদের
দক্ষতার পরিচয় দেবেন এবং জাতিকে একটি সুষ্ঠু,
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য
নির্বাচন উপহার দেবেন বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা সবসময় রাষ্ট্রপতির ওপর আস্থাশীল।
তিনি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি আমাদের আস্থা আছে। রাষ্ট্রপতি যাদের
নিয়োগ দিয়েছেন, তারা কর্মজীবনে স্ব স্ব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন।
আশা করি, আগামীতেও তারা দক্ষতার পরিচয় দেবেন এবং দেশবাসীকে একটি সুষ্ঠু
নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।

No comments:
Post a Comment