যুক্তরাষ্ট্রের
নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে
বিএনপি। সোমবার বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল বিভাগের
প্রধানের কাছে বার্তাটি হস্তান্তর করেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান
রিপন। ২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদের
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রেক্স টিলারসন। অভিনন্দনবার্তা ঢাকার
দূতাবাসে পৌঁছে দেয়ার পর যুগান্তরকে রিপন বলেন, দলের পক্ষ থেকে
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানানো
হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার ও সন্ত্রাসবাদ দমন প্রশ্নে বিএনপি
যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ের কথা টিলারসনের কাছে পাঠানো
চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment