দীর্ঘদিন
বিরতি দিয়ে সম্প্রতি বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আঁচল।
বিশেষ করে গত একমাস ধরে টানা শুটিং করে যাচ্ছেন ডিপজলের ‘এক কোটি টাকা’
শিরোনামের ছবিতে। টানা শুটিংয়ের পর এ ছবির বিরতিতে আগামী ২১ ফেব্রুয়ারি
থেকে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’
ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ গানের মাধ্যমে ছবিটির সম্পূর্ণ
কাজ শেষ হয়ে যাবে। মার্চের মাঝামাঝি সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ
প্রসঙ্গে আঁচল বলেন, ‘সুলতানা বিবিয়ানা ছবির সব কাজই শেষ। এখন কেবল গানটির
জন্য অপেক্ষা। গানটিতে দারুণ চমক থাকছে।
দর্শকরা প্রেক্ষাগৃহে গেলেই বুঝতে
পারবেন।’ এ ছবিতে আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিত এ ছবিটির গল্প রোমান্টিক
একটি প্রেমের কাহিনী নিয়ে গড়ে উঠেছে। গল্প লিখেছেন ফারুক হোসেন। যশোর,
রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন
লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এ ছাড়া আঁচল অভিনীত ‘দাগ’
শিরোনামের একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

No comments:
Post a Comment