শুটিংয়ের
ফাঁকে অবসর পেয়ে দ্বিতীয়বারের মতো হানিমুনে গেলেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকা
মাহিয়া মাহি। এবার হানিমুনের স্থান হিসেবে বেছে নিয়েছেন ইন্দোনেশিয়ার বালি
দ্বিপকে। এ প্রসঙ্গে মাহি জানান, অপু আমাকে এবারের হানিমুনটা ভালোবাসা
দিবসে উপহার হিসেবে দিয়েছে। ‘জান্নাত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এবারের
ভালোবাসা দিবস সেভাবে উদযাপন করতে পারিনি। তাই ভালোবাসা উদযাপনেই বালি
দ্বিপে এসেছি। আগামী ২২ ফেব্রুয়ারি দেশে ফিরব। উল্লেখ, গেল বছর ২৫ মে
সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। তারপর সেপ্টেম্বরে
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হানিমুনে যান।
বিয়ের পরও মাহির চলচ্চিত্র
ক্যারিয়ারে ভাটা পড়েনি। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘জান্নাত’, ‘প্রেমের
বাঁধন’, ‘গোলাপতলীর কাজল’, নামক ছবিগুলোতে। এছাড়াও শিগগিরই কলকাতার সোহমের
বিপরীতে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ময়না’ নামের একটি ছবির শুটিংও শুরু
করবেন তিনি। প্রত্যেকটি ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।

No comments:
Post a Comment