সাভারের
আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও
অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে আবদুল্লাহপুর- বাইপাইল সড়কের আশুলিয়ার
মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় মিলেছে।
তাঁর নাম মরিয়ম। তিনি কুমিল্লার বাসিন্দা।
স্বামী আবদুল মালেক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঈগল পরিবহনের একটি বাস ঢাকার অভিমুখে
যাওয়ার সময় মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের অপর
একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আনন্দ পরিবহনের
যাত্রী মরিয়মসহ ঈগল পরিবহনের চালক ও অজ্ঞাত অপর যাত্রী নিহত হন। আহত হন
দুটি বাসের কমপক্ষে ২৫ যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়।

No comments:
Post a Comment