Thursday, February 2, 2017

গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২

কুমিল্লায় গাছের সাথে বাসের ধাক্কায় বাসের চালকসহ দু্ইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জন।
তারা কুমিল্লা ও চান্দিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে ওই বাসের চালক ও আরও এক যাত্রী নিহত হন।

No comments:

Post a Comment