ভারতে
ক্রিকেটাররা সবচেয়ে বেশি তারকাখ্যাতি পেয়ে থাকেন। ক্রীড়াঙ্গনের অন্য
তারকারাও কোনো অংশে কম নন। এমনটিই মনে করেন টেনিস সেনসেশন সানিয়া মির্জা।
তাদের একথা মনে রাখতে বললেন এই গ্ল্যামার গার্ল। এনিয়ে কিছুটা ক্ষোভও ঝরল,
‘দেখুন ক্রিকেটের বাইরেও ভারতের অনেক চ্যাম্পিয়ন তারকা আছেন। তাদের ভুললে
চলবে না।’ ভারত ক্রিকেটপাগল দেশ। সেদেশে অন্য খেলার উন্মাদনা ততটা নেই।
ভারতের হয়ে ২০১২ অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জপদক জিতেছিলেন নারী ক্রীড়াবিদ
ম্যারি কম। ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে ভারতীয় স্প্রিন্টার মিলখা সিংয়ের গলায়
ঝুলেছিল স্বর্ণপদক।
বলিউডে তাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র হয়েছে ব্যবসাসফল।
সানিয়া সেসবের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ক্রিকেট সব সময়ই স্পন্সর,
সাহায্য-সহযোগিতা পেয়ে থাকে। কারণ ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। কিন্তু মনে
রাখতে হবে আমাদের অনেক তারকা খেলোয়াড় আছেন। বলিউড সিনেমার কারণে এখন সবাই
তাদেরকে চেনে।’ ভারতের ইতিহাসের সেরা টেনিস তারকা সানিয়া। জিতেছেন ছয়টি
গ্র্যান্ডস্লামে ডাবলস শিরোপা। ২০১৫ সালে ডাবলস র্যাংকিংয়ের শীর্ষস্থানে
পৌঁছেছিলেন ৩০ বছর বয়সী সানিয়া। টেনিসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি
জানান, ‘আমি প্রতিযোগিতা করতে পছন্দ করি। জিততে ভালোবাসি। আমি কঠোর পরিশ্রম
করে যাব। যতদিন উপভোগ করি ততদিন খেলা চালিয়ে যাব।’ ওয়েবসাইট।

No comments:
Post a Comment