Tuesday, February 28, 2017

এবার মেসিকে কেনার দৌড়ে অ্যাটলেটিকো

এবার মেসিকে কেনার দৌড়ে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ! রোববার রাতে লা লীগার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয় অ্যাটলেটিকো। ৮৬ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা ছিল ১-১। ঠিক তখনই ভেলকি দেখান মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের গোলে ২-১-এ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আশাভঙ্গ হয় অ্যাটলেটিকোর। আর পুরো তিন পয়েন্ট পায় বার্সা। ওই ম্যাচে মেসির খেলা দেখে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ারম্যান এনরিক সেরেজো এতটাই মুগ্ধ হয়েছেন যে, বার্সার প্রাণভোমরাকে কিনতে চান তিনি।
যদিও তিনি পরে জানিয়েছেন, মেসিকে কেনার বিষয়টা মজা করেই নাকি বলেছেন। বেইন স্পোর্টসকে দেয়া অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ারম্যানের ভাষ্য, ‘আমরা মেসিকে অ্যাটলেটিকো মাদ্রিদে নিয়ে আসার চেষ্টা করছি। বাকি কাজগুলো আমাদের জন্য সেকেন্ডারি।’ বেশ কিছুদিন ধরে এ গুঞ্জন রয়েছে যে, বার্সা ছাড়ছেন মেসি। সম্প্রতি কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নবায়নে দেরি হওয়ায় এমন খবরই ছড়িয়েছে গোটা ফুটবল দুনিয়ায়। তাকে পেতে নাকি উন্মুখ হয়ে পেপ গুয়ারডিওলার ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ওয়েবসাইট।

No comments:

Post a Comment