ডেমরায় বাৎসরিক শ্রী শ্রী সুধারাম বাউলের (বাউল্লা বাজার) মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি অস্থায়ী দোকান (স্টল) পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী খবর পেয়ে ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে আসা এক পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী খেলনা ব্যবসায়ী কামাল হোসেন যুগান্তরকে বলেন, রাত সোয়া ৩টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে খেলনা, কসমেটিক ও খাবার সামগ্রীর দোকানগুলোতে। ঘুমন্ত অবস্থায় থাকায় যথাসময়ে টের না পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় ও দমকল বাহিনীর সহায়তায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ডেমরা ফায়ার স্টেশন ইনচার্জ মো. বজলুর রশিদ যুগান্তরকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অর্ধশত খেলনার অস্থায়ী স্টল পুড়ে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করাও সম্ভব হয়েছে। এদিকে ডেমরা ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন রতন ও ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন।
No comments:
Post a Comment