Saturday, February 25, 2017

১ রানে হারল মাহমুদুল্লাহরা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাত্র ১ রানে হেরে গেছে মাহমুদুল্লাহর কোয়েটা গ্লাডিয়েটর্স। শুক্রবার দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামাবাদ করেছিল ৬ উইকেটে ১৬৫ রান। জবাবে কোয়েটা করে ৫ উইকেটে ১৬৪ রান। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে কোয়েটাকে জিতিয়েছিলেন মাহমুদুল্লাহ। এ দিন তাকে ব্যাট করতে নামানো হয়নি। বল করেছিলেন অবশ্য।
উইকেট পাননি। তিনি থাকলে হয়তো কোয়েটা এই ম্যাচেও জয়ের দেখা পেত। কোয়েটার পক্ষে আহমদ শেহজাদ আর কেভিন পিটারসেন হাফসেঞ্চুরি করে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানেরা সুবিধা করতে না পারায় পরাজয় বরণ করতে হয়।

No comments:

Post a Comment