লিওনেল
মেসি যখন রাজা! তিনি ফুটবল মাঠে সত্যি সত্যিই রাজার মতো বিচরণ করেন। তবে
বাস্তবে তার সাথে রাজার মতো আচরণ? এর আগে এভাবে কেউ করেছে কিনা জানা নেই।
‘ট্যুর এন কিওর’ ক্যাম্পেনের দূত হিসেবে তিনি গিয়েছিলেন মিসরে। সেখানে যে
আতিথেয়তা পেলেন, তা যে কারোর কল্পনার অতীত। মিসরে পৌঁছনোর পর মেসিকে ১৫টি
গাড়ির কনভয় করে হোটেলে নিয়ে যাওয়া হয়। নামী–দামি গাড়ি ছাড়াও এই কনভয়ের অংশ
ছিল পুলিশের মোটরবাইক। হেপাটাইটিস ‘সি’ আক্রান্ত রোগীদের জন্য মেডিক্যাল
টুরিজম ডেসটিনেশন হয়ে উঠবে মিসর, এর প্রচারেই গিয়েছিলেন এল এম টেন। এই
সফরে মেসি নিজের কাজ করার পাশাপাশি পিরামিড দর্শনেও গিয়েছিলেন। মিসরের
আতিথেয়তায় আপ্লুত মেসি। এই সফরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে
মেসিকে দেখে খুশি খুশি মনে হচ্ছে।
Saturday, February 25, 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment