সাভারে
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের ছয়টি চাকা ও গ্যাস
সিলিন্ডারের বোতলটি খুলে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে অল্পের জন্য বড়
ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও আহত হয়েছেন ৩০ জন। বুধবার সকালে ঢাকা- আরিচা
মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বাস যাত্রীরা জানায়, সকালে
ধামরাইর ঢুলিভিটা এলাকা থেকে গুলিস্তান ধামরাইর ডি-লিংক নামের একটি
যাত্রীবাহী বাস গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বাসটি ঢাকা-আরিচা
মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে
উল্টে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রীর মধ্যে ৩০ জন যাত্রী গুরুতর
আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার ও হেমায়েতপুরের বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে
জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ দিকে ওই বাসের ছয়টি চাকা ও গ্যাস সিলিন্ডারের
বোতলটি খুলে মহাসড়কের খাদে পড়ে যায়। অল্পের জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা
ঘটেনি। এ ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। সাভার মডেল
থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করে যানজট নিয়ন্ত্রণে এনেছে।

No comments:
Post a Comment