দৈনিক
যুগান্তরের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরে এক
বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের থানা রোডস্থ দৈনিক যুগান্তরের ব্যুরো
কার্যালয়ের সামনে থেকে স্বজন সমাবেশের উদ্যোগে র্যালিটি বের হয়। র্যালিটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দৈনিক যুগান্তরের ব্যুরো
কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর ব্যুরো প্রধান জাহিদ রিপনের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা ম আহমেদ নিজাম,
উপদেষ্টা মো. মিজান, কাশেম মোল্যা প্রমুখ।

No comments:
Post a Comment