সাভারে
ময়লার ডাস্টবিনে বিস্কুটের কার্টুনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার
করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিটি সেন্টারের
সামনের ডাস্টবিন থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল
সাড়ে ৯টার দিকে হঠাৎ ডাস্টবিনকে ঘিরে কৌতুহলী জনতার ভিড় বাড়ে। পরে
ডাস্টবিনে বিস্কুটের কার্টনের ভেতরে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সকালে সাভার বাজার
বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে কার্টনে এক নবজাতকের লাশ দেখতে পায়
স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে
থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

No comments:
Post a Comment