ভারতের
উত্তর ও মধ্যপ্রদেশের সীমান্ত চিত্রকুট এলাকায় মেলার প্রধান আকর্ষণ ছিল
একটি মহিষ। সবার চোখ ধাঁধিয়ে যুবরাজ নামের মহিষটির দাম ওঠে ৯ কোটি ২৫ লাখ
টাকা। এ মহিষকে প্রতিদিন ২০ লিটার দুধ, ১০ কেজি ফল (যার বেশিরভাগই আপেল),
শালগম, পাঁচ কেজি ঘাস এবং পাঁচ কেজি খড় খাওয়াতে হয়।
মহিষটির খাবার জোগাতে
প্রতিদিন ব্যয় হয় তিন থেকে চার হাজার টাকা। ১৫ বছর ধরে এ মহিষ পালন করছেন
করমবীর সিং। মহিষটি দৈর্ঘ্যে ১১ দশমিক ৫ ফুট এবং উচ্চতায় ৫ ফুট। ওজন দেড়
হাজার কেজি। মালিক করমবীর জানান, কৃত্রিম উপায়ে মহিষটি থেকে বীর্য সংগ্রহ
করা হয়। সেই বীর্যের গুণমান ভালো হওয়ায় কৃত্রিম উপায়ে স্ত্রী মহিষের গর্ভে
বাচ্চা আসে সফলভাবেই। এর জন্য ডোজ প্রতি ৫০০ টাকা নেয়া হয়। এভাবেই বছরে ৫০
লাখ টাকা আয় করেন তিনি। ওয়েবসাইট।

No comments:
Post a Comment