Thursday, February 9, 2017

রাজধানীতে কারের ধাক্কায় পিৎজা হাটের ব্যবস্থাপক নিহত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাকসুদুল করিম রায়হান (৩৫)। তিনি মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকায় থাকতেন।
উত্তরায় পিৎজা হাটের ব্যবস্থাপক হিসেবে তিনি কাজ করতেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা জানান, চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার রায়হানকে ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment